খাগড়াছড়িতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ (ফাইল ফটো)
সারাদেশ
এক সপ্তাহে ৫ শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়িতে শীতজনিত ঠান্ডা রোগের প্রকোপ বাড়ছে। গত এক সপ্তাহে মারা গেছে ৫ শিশু ৷ এরমধ্যে ৩ জন নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ। আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

আরও পড়ুন : ১৬ লাশ শনাক্ত করা যায়নি, হয়নি নৌ ফায়ার স্টেশন!

হাসপাতাল সূত্রে, গত কয়েকদিনের ঠান্ডায় খাগড়াছড়িতে বেড়েছে জ্বর, সর্দি ও কাশি সহ নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। গেলো ১ সপ্তাহে মারা গেছে ৫ শিশু। এরমধ্যে ৩ জন নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। আক্রান্ত শিশুদের মধ্যে অধিকাংশের বয়স ৬ থেকে ১৮ মাস। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে গড়ে দেড় শতাধিক রোগী ভর্তি হচ্ছে। এরমধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। এ সংখ্যা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন : গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

জনবল সংকটের কারণে বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। ভর্তিকৃত রোগীদের বেশিরভাগই জ্বর,সর্দি, কাশি, বমি ও নিউমোনিয়ায় আক্রান্ত।

চিকিৎসা নিতে আসা জরিনা বেগম জানান, তার বাচ্চার বয়স ১ বছর। ঠান্ডা লাগার পরই হাসপাতালে নিয়ে এসেছি। এখন চিকিৎসা চলছে। জেলার দীঘিনালা থেকে আসা অন্য এক রোগীর অভিভাক জানান, আমার বাচ্চার জ্বর, পেট ব্যাথা। এই হাসপাতালের চিকিৎসা ভাল, তাই এখানে চিকিৎসার জন্য নিয়ে এসেছি।

আরও পড়ুন : সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষক

এছাড়াও শীতের কারণে নবজাতক ও শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আশংকাজনক ভাবে হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেক শিশুকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে। প্রত্যন্ত এলাকায় কমিউনিটি স্বাস্থ্য সেবা না থাকায় জেলা সদর হাসপাতালে আনতে সময় বেশি লাগছে। যার কারণে চিকিৎসা সেবা পেতে বেগ পেতে হচ্ছে।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, প্রতিদিন খাগড়াছড়ি সদর হাসপাতালে ৫ থেকে সাড়ে ৫শ রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৫০ জন রোগী হাসপাতালের ইনডোরে ভর্তি চিকিৎসা নিচ্ছে। অধিকাংশ রোগী ঠান্ডাজনিত রোগ সর্দি, কাশি নিয়ে আক্রান্ত হচ্ছে। বয়ষ্ক রোগীরাও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন : মুক্তিপণেই বাড়ি ফিরলেন সেই ৮ জন

একই হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক বলেন, আমাদের এখানে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। অনেক বাচ্চাদের ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে নিয়ে আসছে।

এ সময় তিনি বাচ্চাদের বাড়তি যত্ন নেয়ার পরার্মশ দিয়েছেন। এছাড়াও তিনি বাচ্চাদের মায়ের দুধ খাওয়ানোর পাশাপাশি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা