নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সারাদেশ

নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শীতে কাঁপছে উত্তরের জনপদ

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৭০)। তিনি একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সফি উল্যার ছেলে।

আরও পড়ুন : ফ্রেন্ডস ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন

নিহতের নাতনী ফাইজা জানায়, এক আত্মীয়ের কুলখানি খেয়ে আবুল কাশেম শনিবার দুপুরে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক সড়কের নোয়াখালী পৌরসভা গেইট হয়ে বাড়ি ফিরছিলেন। তখন বেপরোয়া গতির চট্রগ্রাম গামী বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : "ঠাকুরগাঁওয়ে আসার ও বিয়ের অনুভূতি দুটোই অসাধারণ"

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বেগমগঞ্জ থানা থেকে বিষয়টি অবহিত করা হয় আমাকে। এরপর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

আরও পড়ুন : উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

ওসি আরও বলেন, আবুল কাশেমের লাশ নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা