উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন। ( ছবি : সংগৃহিত)
সারাদেশ

উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

কামরুজ্জমান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আরও পড়ুন : রাগীব-দিয়ান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বণিক সমিতি হল রুমে লেখক ও ইতিহাস বিষয়ক গবেষক আবু হেনা মুস্তফার সম্পাদনায় 'উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

উদীচীর জাতীয় পরিষদ সদস্য প্রকৌশলী মিনহাজ আহমেদ মুকুল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হরি গোপাল সরকার।

আরও পড়ুন : আলু চাষে বেড়েছে নারী শ্রমিকের কদর

এ সময় বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভকত, উলিপুর সুজন'র সাধারন সম্পাদক নুরে আলম, সহকারী অধ্যাপক আবুল হোসেন, রথীন্দ্র প্রসাদ পান্ডে প্রমুখ।

আরও পড়ুন : রুহিয়া ডিগ্রী কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রসঙ্গত, লেখক ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফার 'উলিপুরের ইতিহাস, উলিপুরের নদী ও জলপ্রবাহ, উলিপুরে গণহত্যা শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা' গ্রন্থ ৩টি স্থানীয় ইতিহাস চর্চায় ব্যাপক প্রশংসিত হয়েছে। সেই অনুযায়ী ৪র্থ গ্রন্থ হিসাবে 'উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা