সারাদেশ

রুহিয়া ডিগ্রী কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও আগুনে পুড়ে নিহত ৯

এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হতে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মামুনুর রশিদ। এ সময় কলেজের নবীন ও প্রবীন শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন এবং উচ্ছাস প্রকাশ করেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজে ফিরে আসে।

পরে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আরও পড়ুন: আ’লীগের হাত ধরেই সব অর্জিত হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক কুরাইশি।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু , ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু , অনিল কুমার সেন প্রমুখ।

আরও পড়ুন: মদপানে ৬৫ জনের মৃত্যু

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রায় ৫ হাজার নবীন প্রবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯২২ সালে কলেজটি ৫০ বছরে পদার্পণ করায় সুবর্ন জয়ন্তী উদযাপন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা