সারাদেশ

আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ওই এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদ দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশকে সংবাদ দেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্বে আরও ১১০৪ প্রাণহানি

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, শনিবার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কোন নাশকতা আছে কি-না বা কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফিন বলেন, এ বিষয়ে কেউ কোনো তথ্য জানায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা