সারাদেশ

জেলা সমিতি পদক পাচ্ছেন কবি মুহম্মদ শফি

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি: এবার ‘যশোর জেলা সমিতি পদক’ পাচ্ছেন বিশিষ্ট কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি। আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার ঢাকায় সমিতির বার্ষিক সাধারণ সভায় মুহম্মদ শফিকে আনুষ্ঠানিক ভাবে এ পদক প্রদান করা হবে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

১৯৬০ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর (ভবানীপুর) গ্রামে মুহম্মদ শফি জন্মগ্রহণ করেন। পিতা আফসার আহমদ সিদ্দিকী। তিনি
সুদীর্ঘকাল ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি গ্রন্থাগার পরিচালকের দায়িত্ব পালন শেষে বর্তমান ভবানীপুরে অবসর জীবনযাপন করছেন।

কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, আঞ্চলিক ভাষার কবিতা, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, জীবনী, ইতিহাস, সম্পাদনা ইত্যাদি মিলে মুহম্মদ শফির এ যাবৎ প্রকাশিত গ্রন্থ প্রায় একশত। তিনি কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলা একাডেমির আজীবন সদস্য। সাহিত্যে অবদানের জন্য এ যাবৎ তিনি দেশ ও বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। পেয়েছেন ‘কাব্যাচার্য’ ও ‘বঙ্গশ্রী’ উপাধি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা