ছবি: সংগৃহীত
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে বিএনপির লিফলেট বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জন করার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না

মঙ্গলবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার রুহিয়ায় বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

রুহিয়া থানা বিএনপির আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, রুহিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, জেলা যুবদলের আহ্বায়ক মহেবুল্লাহ আবু নূর চৌ. সহ ছাত্রদল যুবদল শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রুহিয়া থানা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করলাম।

আশা করি, রুহিয়াবাসী বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলনের সাথে শরিক হয়ে সরকারের প্রহসনের নির্বাচন প্রত্যাখান করবে। তারা ভোট সেন্টারে উপস্থিত না হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের শক্তিকে আরও শক্তিশালি করবে।

আরও পড়ুন: হায়দার আকবর খান রনো আর নেই

সাধারণ গণমানুষের যে আকাঙ্ক্ষা- সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এ প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়ে তামাশার নির্বাচনের আয়োজন করায় সারা দেশের ন্যায় রুহিয়াবাসীও এ নির্বাচন বয়কট করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা