সারাদেশ

শেরপুর জেলায় আ.লীগের সম্মেলন 

সান নিউজ ডেস্ক: দীর্ঘ সাড়ে সাত বছর পর শেরপুর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে বেলা ১১টায় এ সম্মেলন শুরু হবে। সম্মেলনকে ঘিরে জেলা শহরজুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আরও পড়ুন : পেরুতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গ্রেফতার

প্রায় এক সপ্তাহের প্রস্তুতির পর সম্মেলনের কেন্দ্রীয় নেতাকর্মীদের জন্য ১২০ ফুট দৈর্ঘ্যের ও ৬০ ফুট প্রস্থের সম্মেলন মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে বুধবার। মঞ্চ তৈরিতে কাজ করেছেন প্রায় অর্ধশত শ্রমিক। এই মঞ্চে একই সঙ্গে দুইশ অতিথি বসতে পারবেন। মঞ্চের ওপরে বিশালাকৃতির একটি ব্যানার টানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সভাস্থলে আসন বিন্যাস সম্পন্ন হয়েছে। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।

এছাড়া বিশেষ অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। সম্মেলন সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।

আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক মানিক দত্ত বলেন, আমরা রাতদিন পরিশ্রম করে প্যান্ডেলের কাজ সম্পন্ন করেছি। দলের প্রতিটি নেতাকর্মী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। সবকিছু তদারকি করছেন আমাদের নেতা জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, আমাদের দলের নেতাদের নির্দেশে আমরা সবাই সম্মলনকে সফলভাবে সম্পন্ন করতে কাজ করে যাচ্ছি। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সম্মেলনের মাধ্যমে আমাদের ঐক্য আরও সুদৃঢ় হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেন, আমাদের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। এখন সম্মেলন অনুষ্ঠান শুরুর পালা। আশা করি সুন্দরভাবেই আমাদের এ সম্মেলন সম্পন্ন হবে।

আরও পড়ুন : হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ইতোমধ্যেই সম্মেলনস্থলে সর্বক্ষণিক পুলিশ পাহারা রয়েছে। বাড়ানো হয়েছে নজরদারী। সম্মেলনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেদিক বিবেচনা করে আমরা কাজ করছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা