সারাদেশ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন 

সান নিউজ ডেস্ক: সাড়ে ৬ বছরের বেশি সময় পর আজ অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু আরও বেড়েছে

সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ৭ ডিসেম্বর একই ভেন্যুতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেন।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দলে ভাগ হয়ে নেতাকর্মীরা লাবণী পয়েন্ট হয়ে শেখ কামাল স্টেডিয়ামে সম্মেলনস্থলে আসছেন। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং নেতার নাম নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

তিনি আরও জানান, সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন: চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেয়র মুজিবুর রহমান জানান, এবারের সম্মেলনে ৪০৬ জন কাউন্সিলর থাকবেন। কাউন্সিলররা নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ সময় পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে নেতৃত্ব প্রত্যাশীরা নানান কৌশলে লবিং চালাচ্ছেন। সভাপতি-সম্পাদকের পদ পেতে লবিং থেকে পিছিয়ে নেই বর্তমান সংসদ সদস্যরাও।

এদিকে সকাল থেকে সম্মেলন স্থলে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তাদের মধ্যে। নেতাকর্মীদের মতে, এই সম্মেলন আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ওই সম্মেলনে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি এবং মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তাদের কমিটির ৫ বছর পর সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক করে জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। যা এখনো চলমান রয়েছে।

আরও পড়ুন: জামায়াতের আমির শফিকুর রহমান গ্রেফতার

সর্বশেষ কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮ জানুয়ারি। এর সাড়ে ৮ মাস পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা ও তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা