সারাদেশ

শিমুলকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, পাবনা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও ভেতরে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

বুধবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাবনা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

এদিন বিএনপির খেয়াঘাটস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের আব্দুল হামিদ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারের মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ বানচালের জন্য সরকার ও সরকারের পুলিশ বাহিনী পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়েছে। শত শত নেতাকর্মীদের বুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছে। নেতাকর্মীদের হতাহত করেছে। পাবনার গণমানুষের নেতা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

তারা আরও বলেন, গ্রেফতার ও হামলা করে আন্দোলনকে দমানো যাবে না। মানুষ এই সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে ফেলেছে। মানুষ রাস্তায় নেমেছে, বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। অবিলম্বে শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি ও সরকারের পতনে যে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন : জানুয়ারি-২০২৪ : প্রথম সপ্তাহে নির্বাচন

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সদর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি একেএম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ কয়েক শতাধিক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা