ছবি: সংগৃহীত
সারাদেশ

বসতঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক : বুধবার(৩০ নভেম্বর ) সকালে উপজেলার বাউসা ইউনিয়নের বিলপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : টিকে থাকতে মাঠে নামছে আর্জেন্টিনা

জানা গেছে , উপজেলার বাউসা ইউনিয়নের বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৬৫) মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে ওঠে। কিন্তু বুধবার সকাল ৭টা পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ তার বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখেন আব্বিয়া বেগম বারান্দায় চকির ওপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন তারা মৃতাবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে নাজিম-আম্বিয়া দম্পতির নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী গত ১৫ নভেম্বর আত্মহত্যার কয়েক দিন পর থেকে ঠিকমতো ইমন বাড়িতে থাকে না। এ নিয়ে নাজিম-আম্বিয়া দম্পতি মানসিক চাপে ছিল বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন : মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল চীন

বাঘা থানার এসআই দুরুল হুদা বলেন, নাজিম-আম্বিয়া দম্পতির নাতবউ গত ১৫ নভেম্বর আত্মহত্যা করে। এ ছাড়া তিন বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামান আত্মহত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— মানসিক চাপে তারা আত্মহত্যা করতে পারে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা