ছবি: সংগৃহীত
সারাদেশ

দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

সান নিউজ ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুর্বৃত্তের গুলিতে সুকেন চাকমা (২৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন : দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

বুধবার (৩০ নভেম্বর) সকালে ১ নং ওয়ার্ডের নিউলংকর দাদিপাড়া মিড পয়েন্ট সাজেক এলাকায় এ ঘটনা ঘটে।

জেলার সাবেক ইউপি সদস্য মোহলাল চাকমা জানান, এলাকাটি জেএসএসের নিয়ন্ত্রণাধীন। শুনেছি ইউপিডিএফ গতকাল রাতে এসেছিল। আজ সকালে সুকেন ও সজীব মোটরসাইকেল নিয়ে ভাড়ার জন্য বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা ইউপিডিএফ সদস্য মনে করে তাদের গুলি করেছে। এতে সুকেন চাকমা ঘটনাস্থলেই নিহত হন। সজীব চাকমাকে আহত অবস্থায় দীঘিনালা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : আসছে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, আমি বিষয়টি শুনেছি। তারা রুইলুই ও মাচালং এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালান। ওই এলাকাটি জেএসএসের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা সম্ভব হয়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বলেন, সকালের দিকে ফায়ারিং হয়েছে। তাতে সুকেন চাকমা নামে একজন নিহত এবং একজন আহত হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের সঙ্গে বিজিবির টিমও আছে। আমরা লাশের খোঁজ করছি।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা