ছবি: সংগৃহীত
সারাদেশ

দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

সান নিউজ ডেস্ক : ঝিনাইদহের কাশিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছে।

আরও পড়ুন : করোনার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদেপল্লীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কারের ছেলে ও পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া আরিফুল ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন।

আরও পড়ুন : মৃত্যুতে শীর্ষে জাপান

স্থানীয়রা বলেন, মাদক ও জুয়া খেলা কেন্দ্র করে প্রায়ই কাশিপুর বেঁদেপল্লীতে সংঘর্ষ হয়। এরই জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে মনিরুল ও রাসেল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। মনিরুলের সমর্থকরা রাসেলের বাড়িতে গিয়ে হামলা করে তার মাকে মারধর করে। অপরপক্ষে রাসেলের সমর্থকরা মনিরুলের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর পর সংঘর্ষ থেমে যায়। হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে আবারও দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহত আরিফুলের বাড়িতে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় তাকে হাসপাতালে নিতেও বাধা প্রদান করেন প্রতিপক্ষরা। এর পর তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে রেফার্ড করেন। রাতে সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুর পৌঁছালে আরিফুল ইসলাম মারা যান।

আরও পড়ুন : ছাত্রকে পিটিয়ে জখম করলেন শিক্ষক

নিহতের স্ত্রী রেশমা খাতুন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান সজল ও মনিরুল ইসলামের নেতৃত্ব হামলা চালানো হয়। বাড়ির সামনে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। থানা পুলিশের সহযোগিতা চাইলেও তিনি পাননি বলে অভিযোগ করেন রেশমা।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, বেঁদে সম্প্রদায়ের মধ্যে দুটি গ্রুপ আছে। এক পক্ষের নেতৃত্ব দেন মনিরুল ও অন্যপক্ষে শেখ রাসেল। কিছু দিন আগে শাবনুর নামে এক মেয়ে বাদী হয়ে শেখ রাসেলের নামে নারী নির্যাতনের মামলা করেন। এর পর মঙ্গলবার আবারও শেখ রাসেলের নামে মামলা করেন শাবনুর। এটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা