কক্সবাজার
সারাদেশ

ছাত্রকে পিটিয়ে জখম করলেন শিক্ষক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির দুই শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ক্লাসের পড়া না পাড়ায় স্কুলের প্রধান শিক্ষক মো. শামসুদ্দীন তাদের পিটিয়ে রক্তাক্ত করে।

আরও পড়ুন: করোনার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত রাখাইন দুই শিক্ষার্থীরা হলো- মোমো ছেন (১০) এবং ক্যজে লাং (১২)।

আরও পড়ুন: কারখানায় আগুনে পুড়ে নিহত ৬

আহত শিক্ষার্থী মোমো ছেনের বাবা চেন ছিন মং জানান, খবর পেয়ে বিদ্যালয়ে যাই। গিয়ে মো মো ছেন ও ভাগিনা ক্য জ লাংকে রক্তাক্ত ও জখম অবস্থায় পাই। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়।’

এই বিষয়ে প্রধান শিক্ষক শামসুদ্দিন জানান, ‘শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। আমার ভুল হয়েছে তাদের গায়ে তুলেছি।’

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে জাপান

জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদ হোসাইন চৌধুরী জানান, ‘এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা অতি দ্রুত রির্পোট জমা দিব সংশ্লিষ্ট কতৃপক্ষের হাতে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের হাত তুলার কোন সুযোগ নেই। ইতি মধ্য এ ঘটনায় আমাদের তদন্ত কমিটি কাজ করছে। রির্পোট অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা