বাগেরহাট কৃষক সমাবেশ অনুষ্ঠিত (সংগৃহিত)
সারাদেশ

বাগেরহাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এস.এম. সাইফুল ইসলাম কবির : ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২২-২৩ অর্থবছরে বোরো আবাদ বৃদ্ধি ও অনাবাদী জমি আবাদের আওতায় আনতে বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্স ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী।

এ দিন বেলা ১১টায় বারইখালী পুরাতন জেলখানা মাঠ চত্বরে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

আরও পড়ুন : ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা