সারাদেশ

অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামের একটি অস্ত্র মামলার রায়ে আলতাফ হোসেন ভোলন (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: মৌসুমীর বাজিমাত!

দীর্ঘ প্রায় দেড় বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় দেন। এ সময় দন্ডপ্রাপ্ত আলতাব হোসেন ভোলন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বড়াইগ্রামের কয়েনবাজারের পশ্চিম পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২১ সালের ২৫ জুন কয়েন বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আলতাব। পরে তার পিছু নিয়ে তাকে আটক করে দেহ তল্লাশীর সময় তার কোমড় থেকে একটি পিস্তল উদ্ধার করে র‌্যাব। পরে আলতাবের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্রবহন করে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা