সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সপ্তাহ উদযাপন

মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া: দুর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর (মঙ্গলবার) শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়ার উপসহকারী পরিচালক নিউটন দাশ (বি এফ এম) এর সভাপতিত্বে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরুজুর রহমান ওলিও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, দৈনিক ফ্রনটিয়ার সম্পাদক ও এ এম টিভি বাংলার চেয়ারম্যান আব্দুল মালেক, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

সকালে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অব অনার প্রধান করা হয়।

পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে দেশের পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয় এবং প্রধান অতিথিসহ অন্যান্যরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের নিয়ে বেলুল উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠান কিছুদিন আগে চট্রগ্রাম ই পি জেট সহ নানা সময়ে নানা দুর্যোগে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সব সময় মানুষের জন্য দেশের জন্য কাজ করে থাকে। কখনো কখনো তারা মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না।

প্রধান অতিথি বলেন, ফায়ার সার্ভিসের ভিবিন্ন কার্যক্রমের পাশাপাশি আমাদের নিজের ও বাড়ি ঘর নির্মাণ করার ক্ষেত্রে নিয়ম কানুন মেনে বাড়ি- ঘর নির্মান করা উচিত এবং এ ব্যাপারে আরো গনসচেতনতা বৃদ্ধি করা উচিত।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের অগ্নি নির্বাপক যন্ত্র উপহার দেওয়া হয় উপহার সামগ্রী প্রদান করেন সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুস সামাদ, ষ্টেশন অফিসার সোহেল রানা, ইনসপেক্টর আশরাফুল, লিডার জুয়েল মিয়া (পি এফএম)। পরে প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্স সপ্তাহ উপলক্ষে তাদের বিভিন্ন যন্ত্রাংশের সাথে ঘুরে ঘুরে পরিচিত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা