সারাদেশ

শাকিল হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলান ভানোর ইউনিয়নের মৎসজীবি লীগের সভাপতি শাকিল আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন:

মঙ্গলবার ( ১৫ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার করা পাঁচ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এ রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে মামলার অপর আসামি তাজুল ইসলাম মানিককে দুই দিন ও আসামি মনির হোসেন কুব্বাবের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি বাদীপক্ষের আইনজীবি এ্যাড. সৈয়দ আলম ও আসামী পক্ষের আইনজীবি এ্যাড. আবেদুর রহমান নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

দু'পক্ষের আইনজীবিরা জানান, তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামী রফিকুল ইসলাম, তাজুল ইসলাম মানিক ও মনির হোসেনের পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত রফিকুল ইসলামের তিন দিন, মানিক ও মনিরের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। অপর আসামি মমতাজ আলীর ৭ দিনের রিমান্ড চাইলে অসুস্থ থাকায় আদালত তার রিমান্ড মঞ্জুর করেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুলতান আলী জানান, তদন্তের স্বার্থে শাকিল আহমেদ হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ৪জনের পাঁচ দিন করে রিমান্ড চাইলে আদালত রফিকুল ইসলামের ৩ ও অপর দুই আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আর মমতাজ আলী অসুস্থ থাকায় তার রিমান্ড মঞ্জুর স্থগিত করেছে আদালত।

আরও পড়ুন:

এর আগে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) প্রায় দুই শতাধিক লোকের শোডাউন নিয়ে আদালতে আত্মসমার্পন করে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে মামালার প্রধান আসামী রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।পুনরায় জামিনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য্য করেছেন। ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ।

চেয়ারম্যানকে কারাগারে নেওয়ার সময় আদালতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের উপর হামলার চেষ্টা করে তার ভাড়াটে লোকজন।

আরও পড়ুন:

আদালত চত্বরে হত্যা মামলার প্রধান আসামীর দুইশতাধিক লোকের শোডাউন ও সাংবাদিকদের উপর হামলার চেষ্টায় ক্ষোভ প্রকাশ করে জেলার বিশিষ্টজনরা জানান, আদালত একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন হত্যার মামলার প্রধান আসামীর সাথে এতো লোকজন কিভাবে শোডাউন দিয়ে আদালত চত্বরে প্রবেশ করলো? সাংবাদিকদের কাজ হলো তথ্য সংগ্রহ করা। আসামীকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা যখন ছবি তুলে তখন চেয়ারম্যানের লোকজন সাংবাদিকদের হামলার চেষ্টা করেন। আদালতের বারান্দায় সন্ত্রাসীদের এমন ঘটনা সত্যিই আমরা হতাশ। দায়িত্বরত পুলিশ-প্রশাসন এর দায় এড়াতে পারে না। সাংবাদিকদের সাথে সন্ত্রাসীরা কেন এমন মারমুখী আচরণ করল?

গত ৩ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা সাঈদ আলম দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাঈদ আলমের ভাই মৎসজীবিলীগ নেতা শাকিল আহমেদ মারা যায়। পরে বালিয়াডাঙ্গী থানায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা সাঈদ আলম। সেই মামলায় ঢাকা থেকে ৪ জন, দিনাজপুর থেকে ২ জন এবং বালিয়াডাঙ্গী থেকে ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ ও র‌্যাব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা