সারাদেশ

পদ্ম গোখরা সাপ উদ্ধারের পরে অবমুক্ত 

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় তীব্র বিষধর দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে 'এনিমেল লাভারস অফ পটুয়াখালীর' সংগঠনের সদস্যরা। এর মধ্যে একটির দৈর্ঘ্য ৫ ফুট ও অপরটির দৈর্ঘ্য ৬ ফুট।

আরও পড়ুন: মালদ্বীপে অগ্নিকাণ্ড বাংলাদেশিসহ নিহত ১১

বুধবার ( ৯ নভেম্বর ) দুপুরে কুয়াকাটা লেম্বুর বনে এ সাপ দুটি অবমুক্ত করা হয়। এর আগে মঙ্গলবার ( ৮ নভেম্বর) রাত দশটার দিকে কলাপাড়া আলিপুর বাজার এলাকার পেশাদার সাপুড়ে ও ক্যানভাসার (হারবাল ঔষধ বিক্রেতা) মোহাম্মদ আরিফুল ইসলামের কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। সাপ অবমুক্তকালে উপস্থিত ছিলেন মহিপুর বন বিভাগের খাজুরা বিট কর্মকর্তা আরিফুল ইসলাম, এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাচ্চু, বসার ও শাওন।

এনিমেল লাভারস অফ পটুয়াখালী' সংগঠনের কলাপাড়া টিম লিডার রাকায়েত আহসান জানান, গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারি এক পেশাদার সাপুড়ে ক্যানভাসার মোহাম্মদ আরিফুল ইসলাম এ সাপ দুটি নিয়ে বাজারে এসেছে । সাপ দিয়ে সে খেলা দেখিয়ে ঔষধ বিক্রি করে। পরে রাতে মহিপুর বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে সাপ দুটি উদ্ধার করি। পরে রাতে সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়।

সাপুড়ে মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আমার জানা ছিলোনা সাপ ধরা বা আটকে রাখা বন্যপ্রাণী আইনে অপরাধ। বনবিভাগ ও 'এনিমেল লাভারস অফ পটুয়াখালী' সংগঠনের সদস্যরা আমাকে সচেতন করছেন এখন আর সাপ ধরবো না।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বান্ধবী আটক

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সাপ উদ্ধারে এনিমেল লাভারফ অফ পটুয়াখালী সংগঠনের সদস্যদের সহযোগিতা করা হয়েছে। আজ দুপুরে সাপ দুটিকে বনে অবমুক্ত করা হয়েছে। কেউ বন্যপ্রানী আটকে রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংগঠনটিকে আগেই আমরা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি । এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দি সাপসহ বন্যপ্রাণী অবমুক্ত করে থাকেন।

তিনি আরও বলেন, ‘পরিবেশের জন্যই বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার। বনের পাখি শিকার করলে আইন অনুযায়ী কী শাস্তি আছে এবং পরিবেশের ওপর কী প্রভাব পরে- এই সংগঠন প্রত্যন্ত এলাকায় আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছে।’

আরও পড়ুন: বনজ কুমারের মামলায় বাবুল গ্রেফতার

এ্যানিমেল লাভার অব পটুয়াখালী' সংগঠনের সদস্য আবদুল কাইউম বলেন, 'এ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী' একটি অলাভজনক ও ব্যক্তিগত তহবিলের মাধ্যমে পরিচালিত এবং প্রাণীদের জন্য কল্যাণমূলক সংগঠন। ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে আমাদের সংগঠনের পথচলা শুরু হয়। সংগঠনটি বন্য ও পোষা প্রাণীদের প্রতি সহিংসতা বন্ধ, মালিকানাহীন প্রাণীদের চিকিৎসা, খাদ্য ও নিরাপদ আশ্রয় নিশ্চত এবং জনসাধারণের মাঝে প্রাণীজীবন রক্ষার্থে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা