মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নুরে আলম (২৩) ও রনি মিয়া (২৫) নামে ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন আবুল হোসেন নামে এক পথচারী।

আরও পড়ুন : প্রবাসীর বিরুদ্ধে ঘর পোড়ানোর অভিযোগ

গত বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সাঘাটা উপজেলার কচুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরে আলম সাঘাটা উপজেলার কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে ও রনি মিয়া ছোট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে। তারা ২ জনেই প্রাণ আরএফএল গ্রুপের ডিলারশিপের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ১১টার দিকে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলে কচুয়া বাজার থেকে ভরতখালি যাচ্ছিলেন নূরে আলম ও রনি মিয়া। এ সময় কচুয়া বাজারের সিএনজি স্ট্যান্ডের কাছাকাছি পায়ে হেঁটে আবুল হোসেন নামের এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন।

আরও পড়ুন : আবাসিক এলাকায় করাতকল, অতিষ্ট এলাকাবাসি

এ সময় মোটরসাইকেল চালক ওই পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে নূরে আলম ঘটনাস্থলেই মারা যায় ও রনি মিয়াকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় গুরুতর আহত পথচারী আবুল হোসেনকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেথানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রজব আলী বলেন, এলাকাবাসী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা