সারাদেশ

আবাসিক এলাকায় করাতকল, অতিষ্ট এলাকাবাসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর শহরের আবাসিক এলাকায় স্থাপিত করাতকলের বিকট শব্দে অতিষ্ট হয়ে উঠেছেন এলাকার লোকজন। এলাকাবাসী শব্দদূষণের হাত থেকে রক্ষার্থে অবিলম্বে মিলটি বন্দের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

লিখিত অভিযোগে জানা যায়, জেলার রাণীশংকৈল পৌরসভা ৮নং ওয়ার্ড সন্ধারই এলাকায় প্রধান সড়ক ঘেঁষা আবাসিক এলাকায় বাবুল ইসলাম নামে এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে অবৈধভাবে করাত মিল স্থাপন করেন। মিল স্থাপনের পর হতেই মিলে কাঠ কাটার সময় বিকট শব্দের উদ্রেক হয় । এতে এলাকার বাসিন্দারা বিকট শব্দের কারণে বাড়িতে ঠিকমতো কাজ কর্ম করতে পারছে না। শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে।মোবাইলে কথা বলতে পারছে না এলাকার লোকজন। কথা বলতে হলে তাদের চিৎকার করে কথা বলতে হয়। এতে কোন প্রকার গোপনীয়তা থাকছে না। বাড়িতে অসুস্থ রোগী ও বয়স্ক লোকজন পরিবারের লোকজনকে ডেকেও কাছে না পেয়ে বিষন্নতায় ভুগছে।

এ ব্যাপারে মিল মালিক বাবুল ইসলামকে বারবার তাগাদা দেওয়া সত্বেও তিনি স্থানীয় বাসিন্দাদের আপত্তি তোয়াক্কা করছেন না। এতে আবাসিক এলাকার শিক্ষার্থী,সিনিয়র সিটিজেন সহ আবালবৃদ্ধবনিতা অসহনীয় শব্দদূষণে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন। এহেন অবস্থায় করাতকলটি স্থায়ীভাবে বন্ধ অথবা অপসারণের জোর দাবী জানান।

এ বিষয়ে করাতকল মালিক বাবুল ইসলাম কোন কথা বলতে রাজি হননি। উপজেলা বন কর্মকর্তা শাহাজাহান আলী বলেন, বাবুল ইসলামকে অবৈধভাবে মিল স্থাপনের জন্য ইতোমধ্যে একবার ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: শহীদ নূর হোসেন দিবস

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, অবৈধ করাতকল বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত: ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা