সারাদেশ

প্রবাসীর বিরুদ্ধে ঘর পোড়ানোর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক শাহ্ সুফিয়ানকে লন্ডনে থাকাকালীন ঘর পোড়ানোর মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার, উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, ভীমপুর আঢ্য বাড়ির নুর আলম বাড়ির প্রবেশ পথে সরকারি জমি দখল করে একটি মুদি দোকান পরিচালনা করে আসছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায় স্থানীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে সরকারি জমি ও বাড়ির প্রবেশ পথ দখলমুক্ত করতে নোটিশ জারি করে।

এতে ব্রিটিশ নাগরিক শাহ্ সুফিয়ানের পরিবারের সাথে পূর্ব বিরোধের জের ধরে তাদেরকে ফাঁসাতে ও হয়রানি করতে নুর আলমের ভাই মেহেদী (৩৬) নিজেদের দোকানে নিজেরা আগুন দেওয়ার নাটক করে। এতে দোকানের মালামাল অক্ষত থাকে এমনকি দোকানের ভিতরের গ্যাস সিলিন্ডারগুলোও বিষ্ফোরিত হয়নি। মেহেদী দোকানে আগুন লাগিয়েছে যা সিসি টিভি ফুটেজে দেখা যায় বলে বক্তারা দাবি করেন।

স্বেচ্ছাসেবী সংগঠনের নারী নেত্রী তারফিনা শাহানাজ বলেন, ব্রিটিশ নাগরিক শাহ্ সুফিয়ানের কাছে যখনই চাটখিলের কোন দরিদ্র পরিবারের সমস্যার কথা বলি তিনি নিজ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেন। যে লোক সমাজের কল্যাণে নিবেদিত সেই লোক সমাজের ক্ষতি করবে তা কল্পনাও করা যায় না। স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ভুক্তভোগী শাহ্ সুফিয়ানের বাবা আবুল কালাম বলেন, তার ছেলে বিগত ১৫ বছর যাবত লন্ডনে ব্যবসা করছেন। গত ৩মাস আগে তিনি দেশ থেকে লন্ডনে ফিরে যান। তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। দোকানে আগুন লাগানোর ঘটনা পুরোপুরি নাটক বলেও তিনি দাবি করেন।

এসময় তিনি আরো বলেন, সিসি টিভি ফুটেজ দেখলে নাটকের মূল রহস্য উম্মোচন হবে। দোকানের কোন কিছুই পোড়া যায়নি। কেবল তার ছেলে ও পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা অভিযোগ ও অপপ্রচার থেকে মুক্তি পেতে তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে ঘটনার রহস্য উম্মোচনের জন্য গত সোমবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: শহীদ নূর হোসেন দিবস

এ বিষয়ে জানতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,এ ঘটনায় লন্ডনে অবস্থানরত ব্যবসায়ীকে প্রধান আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছেে। তবে দোকানে অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা