প্রতীকী ছবি
সারাদেশ

থানা হেফাজতে আসামির মৃত্যু

সান নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা থানা হেফাজতে আসামির মৃত্যু হয়েছে। নিহতের নাম সুজন (৩৫।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে যাচ্ছি

বুধবার (০৯ নভেম্বর) সকালে রায়পুরা থানা হাজতখানায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সুজন মিয়া রায়পুরা উপজেলার মাহমুদপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। দীর্ঘ ১৩ বছর আগে পারিবারিকভাবে লাভলী আক্তারকে বিয়ে করেন সুজন মিয়া।

আরও পড়ুন: সাফজয়ী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

আসামি সুজন মিয়া গৃহবধূ লাভলী বেগম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। গত ৮ নভেম্বের তাকে গ্রেফতারের পর আদালত থেকে দুই দিনের রিমান্ডে আনেন রায়পুরা থানা পুলিশ। বুধবার সকালে হাজতখানার রডের সঙ্গে গলায় জামা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। তবে নিহতের পরিবারের দাবি— রাতে পুলিশ নির্যাতনে সুজনের মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, সম্প্রতি প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসে। প্রবাসে থাকাবস্থায় ও দেশে ফিরে সুজন মিয়া ঋণগ্রস্ত হয়ে পড়েন। এদিকে স্ত্রী লাভলী আক্তার মোবাইল ফোনে অন্য ছেলেদের সঙ্গে কথা বলার কারণে তা সন্দেহ করত স্বামী সুজন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। গত শনিবার রাতে বাসায় ফিরে এলে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া নিয়ে ঝগড়া হলে একপর্যায়ে আসামি সুজন মিয়ার তার স্ত্রী লাভলী বেগমকে (৩০) ছুরিকাঘাত করে হত্যা করে। পরে আসামি সুজন মিয়াসহ তার পরিবারের লোকজন সবাই পালিয়ে যায়।

আরও পড়ুন: কেবিন ক্রু থেকে জঙ্গিবাদে জড়ান এমিলি

রায়পুরা থানার ওসি মো. আজিজুর বলেন, গৃহবধূ লাভলী বেগম হত্যার ঘটনায় তার মা মালেকা বেগম সোমবার দিবাগত রাত্রে আসামি সুজন মিয়াসহ তার পিতামাতার বিরুদ্ধে হত্যা মামলা করেন। যার মামলা নং-০৮। পুলিশ ৮ নভেম্বর গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ সকালে কর্তব্যরত সেন্ট্রি নাস্তা দিতে গেলে তাকে হাজতখানার রডের সঙ্গে গায়ের শাট দিয়ে ঝুলে থাকতে দেখে। পরে তাকে হাপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা