সারাদেশ

যশোরে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের চৌগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মারা গেছে স্কুলছাত্রী আশারন খাতুন (১৪)। সোমবার (২৭ জুলাই) সোমবার দুপুরে উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে ওই গ্রামের স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের খালু রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে তার ভাই চঞ্চলের ভায়রার মেয়ে আশারন তাদের বাড়িতে বেড়াতে আসে। সোমবার পুকুরে গোসল করবে বলে সে বাড়ির পাশের প্রাচীরে বসেছিল। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে সে প্রাচীরের ওপর থেকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা