সারাদেশ

দৌলতখানে এনএসআই’র অভিযানে ২৭ ব্যারেল চোরাই তেল জব্দ

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: দৌলতখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অভিযানে ২৭ ব্যারেল (পাঁচ হাজার ৪০০ লিটার) চোরাই তেল জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় দৌলতখান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের স্লুইজগেট এলাকায় ভোলা জেলা এনএসআই’র উপ-পরিচালক মো. শামীমুর রহমান ও ফিল্ড অফিসার রাসেদুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপী অভিযানে এসব চোরাই তেলের ব্যারেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান এ সময় উপস্থিত ছিলেন।

অভিযানে সাহাবুদ্দিনের তেলের গোডাউন থেকে ১০ ব্যারেল, হাকিমের তেলের গোডাউন থেকে ১৫ ব্যারেল এবং মিলনের গোডাউন থেকে ২ ব্যারেল ব্লাকের চোরাই তেল জব্দ করা হয়। অন্যদিকে দৌলতখান মাছঘাট সংলগ্ন সালাউদ্দিনের তেলের গোডাউনে বিস্ফোরক লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা এবং তেল ব্যবসায়ী সাহাবুদ্দিনকে আটক করেন। বর্তমানে এসব চোরাই তেল দৌলতখান থানা হেফাজতে রয়েছে।

ভোলা জেলা এনএসআই’র উপ-পরিচালক মো. শামীমুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা