সারাদেশ

তিন চোর পাকড়াও করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অভিযানে তিনজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া চারটি মোবাইল ও বাইসাইকেল জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. খাইরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, আনিস, সোহান ও মোয়াজ্জেম হোসেন।

৫ জুলাই রাতে পশ্চিম কাউনিয়ার বাসিন্দা জাকির হোসেনের বাসা থেকে তিনটি মোবাইল চুরি হয়। তিনি কাউনিয়া থানায় মামলা করেন। চুরি যাওয়া মোবাইল তিনটিসহ রোববার (২৬ জুলাই) কাউনিয়া এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওদিকে থানা পুলিশ শনিবার (২৫ জুলাই) রাতে পলাশপুর ২নং গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে আনিসকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে তিনটি চোরাই বাইসাইকেল জব্দ করা হয়। আনিসের দেওয়া তথ্যানুসারে পলাশপুর মাঠবাড়ি থেকে সোহানকে গ্রেপ্তার করে। সোহানের কাছ থেকে একটি বাইসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা বরিশালের বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল ও মোবাইর চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা