সারাদেশ

বিজেএমসি’র কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

খুলনা:
শ্রমিক আন্দোলন থামানোর নামে ৬৬ কোটি টাকা, সিবিএ’র জন্য তিন কোটি টাকা ও সামাজিক দায়বদ্ধতা বাবদ ২২ কোটি ৬৭ লাখ টাকাসহ মোট ৯০ কোটি টাকা খরচের যে হিসাব বিভিন্ন গণমাধ্যমে বিজেএমসি’র পক্ষ থেকে বলা হয়েছে তা মিথ্যা এবং বানোয়াট বলে বিজেএমসি’র ওই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় খুলনার খালিশপুর বিআইডিসি রোডে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নেতারা।

নেতারা বলেন, মিলগুলোর লোকসানের কারণ হচ্ছে, বিজিএমসির দুর্নীতি ও অব্যস্থাপনা। এই দুর্নীতি খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

নেতারা বলেন, অন্যান্য বকেয়া সহ ঈদ-্উল আযহার বোনাস পরিশোধ এবং দ্রুত পিপিপি’র মাধ্যমে পাটকল পুনরায় চালু করতে হবে।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক শাহানাজ শারমীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক মো. হেমায়েত উদ্দিন আজাদী। অংশ নেন সোহরাব হোসেন, মো. মুরাদ হোসেন, খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

রোববার (২৬ জুলাই) বেলা ১২টায় ব্যক্তি মালিকানাধীন জুটমিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচ্যুইটিসহ চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে মিলমালিকের প্রতিনিধিকে শ্রমিকদের ঈদ-উল আজহার আগে ছয় হাজার করে টাকা ও আগামী একমাসের মধ্যে চূড়ান্ত পাওনা পরিশোধের নির্দেশনা দেয় জেলা প্রশাসন। শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যর্থতায় মিল এলাকায় কোনো বিশৃঙ্খলা হলে তার দায়ভার মিলমালিককে বহন করতে হবে বলেও জানানো হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা