স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ছাত্রদল নেতা গ্রেফতার
সারাদেশ

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ছাত্রদল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর মাইজদী শহরে মুখোশধারীদের ছুরিকাঘাতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণি ছাত্রী আহত ঘটনায় জড়িত থাকার সন্দেহে জেলা গোয়েন্দা পুলশি (ডিবি) নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতিকে রাজুকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন : দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত রোববার নোয়াখালী পৌরসভা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেন রাজু (৩০) নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকার বেলাল হোসেন ছেলে।

জানা যায়, গত শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে মুখোশধারী দুই যুবক অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

আরও পড়ুন : বাংলামোটরে আলম রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

এ ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ছায়া তদন্তে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও উপাত্ত যাচাই করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার মানিব্যাগ থেকে একটি কার্টার ব্লেড পাওয়া যায়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, গত রোববার (৩০ অক্টোবর) রাজুকে গোয়েন্দা পুলিশ আটক করে। তার দেহ তল্লাশি করে মানিব্যাগ থেকে একটি কার্টার ব্লেড পাওয়া যায়।

আরও পড়ুন : পঞ্চগড়ে শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা

ধারণা করা হচ্ছে রাষ্ট্র ও সরকার বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির জন্য এই জাতীয় অপকর্ম সংঘটিত করে চলেছে। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা