সারাদেশ

স্যাঁতসেঁতে ও দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টান্ন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের কোঁদালধোয়া গ্রামের বাবা ভান্ডারী সুইটমিটের কারখানায় স্যাঁতসেঁতে ও দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টান্ন। এমনকি কারখানা শ্রমিকদের নেই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।

কারখানার ভেতর দেখা গেছে বাসি ও খাবার অনুপযোগী চিনির সিরা। মিষ্টি তৈরী ছানাতে রয়েছে ময়লা। কারখানাটিতে নেই পানি নিষ্কাশনের কোনো প্রকার ব্যবস্থা।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সরেজমিনে ঘুরে প্রসিদ্ধ ওই সুইটমিটের কারখানার এ চিত্র দেখা গেছে। এ সময় কারখানায় মিষ্টান্ন তৈরীতে মাটির চুলা ব্যবহার করতে দেখা যায়।

অথচ নির্দেশনা রয়েছে গ্যাসের চুলা ব্যবহারের। এছাড়া উন্মুক্ত স্থানেই মিষ্টি তৈরীতে ব্যবহৃত ছানার পানি ও বিভিন্ন দ্রব্যাদি ফেলতে দেখা গেছে।

এ প্রসঙ্গে বাবা ভান্ডারী সুইটমিটের কর্ণধার আব্বাস ভান্ডারী বলেন, আমাদের মত সুন্দর কারখানা আর কোথাও নেই। আমরা সব নিয়ম মেনে চলি।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ বলেন, এই প্রতিষ্ঠানটিকে আগেও একবার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে। এরপরও অভিযোগ পাচ্ছি।

জেলা নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া বলেন, আমরা নিয়মিত এসব বিষয়ে মনিটরিং করি। প্রতিষ্ঠান গুলোকে বোঝাই তারা যাতে বিধি-নিষেধ গুলো মেনে চলে। চুলাতে কাঠের পরিবর্তে গ্যাস ব্যবহার এবং কারখানার শ্রমিকদের মাথায় সার্জিকাল ক্যাপ ব্যবহারের নিয়ম রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা