অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
সারাদেশ

অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বরখাস্ত করেছে বলে জানা গেছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে এই বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত প্রধান শিক্ষকের নাম মো. শাহজাহান শেখ।

আরও পড়ুন : পঞ্চগড়ে শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা

তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। এ সময় প্রধান শিক্ষককে বহিষ্কার করে ম্যানেজিং কমিটির দাতা সদস্য কামরুল গাজীকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহকারী শিক্ষক শিলা পারভীন, সহকারী শিক্ষক তপন সাহা, অভিভাবক সদস্য সুবল দেবনাথ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য চায়না বেগম।

আরও পড়ুন : জ্ঞানের আলো ছড়াচ্ছে অক্সিজেন

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের হিসেবসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রধান শিক্ষক শাহজাহান শেখকে দুবার কারণ দর্শানো নোটিশ দেয় বিদ্যালয়ের পরিচালনা (ম্যানেজিং) কমিটি। ওই নোটিশের সন্তোষজনক জবাব দেননি তিনি।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কায়ূম বলেন, বিদ্যালয়ের হিসাব নিকাশ দেন না তিনি। নিয়মিত স্কুলে থাকেন না। স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে খাতাপত্র তার কক্ষে রেখে কক্ষ তালা দিয়ে চলে যান।

আরও পড়ুন : মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বিশেষ সভা ডাকা হয়। সদস্য সংখ্যা কম হওয়ায় ওই সভা হয়নি। পরে রোববার বিকেল ৪টায় বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এদিন বিকেলে বিদ্যালয়ে গিয়ে দেখি প্রধান শিক্ষকের কক্ষ তালা দেওয়া। অন্য শিক্ষকদের কাছে প্রধান শিক্ষকের কথা জানতে চাইলে তারা জানান প্রধান শিক্ষক দুপুর ২টার দিকে স্কুল থেকে চলে গেছেন।

আরও পড়ুন : চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

কামরুজ্জামান আরও বলেন, স্কুলে বেলা ১টা থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলছিল। প্রধান শিক্ষক কীভাবে পরীক্ষা চলাকালে তার কক্ষ তালা দিয়ে সভাপতিকে না জানিয়ে স্কুল থেকে চলে যান। তিনি জানেন ম্যানেজিং কমিটির সভা আছে।

তাই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে সিনিয়র সহকারী শিক্ষক আবু সাহিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বরখাস্তের চিঠি সরকারি দফতরে দেওয়া হবে।

আরও পড়ুন : পাগল খুঁজে বেড়ান আ’লীগ নেতা আজাদুল

বরখাস্তের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখের মোবাইলে কল দিলে তিনি এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি। তিনি বলেন, সাক্ষাতে কথা বলবো।

বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয় আমার জানা নেই। বরখাস্ত করলে বোর্ড বিষয়টি দেখবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা