জ্ঞানের আলো ছড়াচ্ছে অক্সিজেন
সারাদেশ

জ্ঞানের আলো ছড়াচ্ছে অক্সিজেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : জ্ঞানের আলো ছড়াচ্ছে অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র নামে একটি গণ-পাঠাগার। সীমন্তবর্তী এলাকার অবহেলিত মানুষের জ্ঞান সমৃদ্ধি ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে উপজেলার একমাত্র পাঠাগারটি।

আরও পড়ুন : প্রকল্পের কাজে ধীরগতিতে চরম দুর্ভোগ

জানা যায়, ২০১৮ সালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অক্সিজেন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করে।পরবর্তীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ শুরু করে।

মাদক নির্মুলে জনসচেতনতা সৃষ্টি, রাস্তার ধারে বৃক্ষ রোপন, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবতা বোধ, নারীর ক্ষমতায়ন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ সহ নানা অসংগতি নিজে কাজ শুরু করে সংগঠনের সদস্যরা।

এরই মাঝে ২০২০ সালে ২৬ মার্চ গড়ে তোলা হয় অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র নামে একটি গণ পাঠাগার। গণ পাঠাগারটি ৫০ থেকে ৬০ টি বই দিয়ে পথ চলা শুরু করে। বর্তমানে বিভিন্ন দেশের গুণী লেখকদের ১৫’শ টির বেশি বই রাখা হয়েছে সেখানে।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

পাশাপাশি তৈরী করা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি কর্ণার। এলাকার কিশোর কিশোরী সহ নানান বয়সী বই প্রেমী মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন বই পড়ার জন্য। বই পড়ে জানতে পাড়ছেন ইতিহাস ঐতিহ্য সহ রাজনৈতিক, কবি-সাহ্যিতকদের জীবন কাহিনী। এতে ভাল কাজের প্রতি উৎসাহি পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকাও পালন করছে পাঠাগারটি।

এ ছাড়াও করোনা কালীন সময়ে নিজ উদ্যোগে অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়া সহ করোনা ভাইরাস মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ সহ জনসচেতনতা মুলক কাজ করেছে সংগঠনটি।

আরও পড়ুন : চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

এরই মাঝে গণ গ্রস্থাগার অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে সীমান্তবর্তী এলাকার একমাত্র গণ পাঠাগারটি।

অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র গণ পাঠাগারে বই পড়তে আসা রুবেল নামে একজন কলেজ ছাত্র জানান, স্কুলের পড়া লেখার পাশাপাশি তিনি পাঠাগারে প্রতিনিয়ত বই পড়তে আসেন। পাঠাগার থেকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জেনেছেন তিনি। এছাড়াও বিভিন্ন ধরণের বই পড়ে জ্ঞান অর্জন করছেন এলাকার অনেকেই।

ষাটোর্ধ্ব বই প্রেমী সাদেকুল ইসলাম দর্জি জানান, কাপড় সেলাইয়ের কাজের ফাঁকে সময় পেলেই ওই পাঠাগারে গিয়ে বই পড়েন তিনি। শুরুতে অনেকের আগ্রহ না থাকলেও এখন তাকে দেখে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাও বই পড়তে যায় সেখানে। পাঠাগারটি পাঠকদের সমৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র গণ পাঠাগারের সভাপতি মোজাহেদুল ইসলাম জানান, সীমান্তবর্তী অবহেলিত হরিপুর উপজেলা গাছ দিয়ে লাল সবুজ গড়ে তোলার বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করছেন সংগঠনের ৭৫ জন সদস্য। এছাড়াও তাদের গড়ে তোলা একমাত্র পাঠাগারটি সাধারণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে ব্যাপক ভূমিকা পালন করছে।

অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র গণ পাঠাগারের পৃষ্ঠপোষক ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বলেন, অক্সিজেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের পাশাপাশি জ্ঞান বৃদ্ধির কাজ করছে। তাদের কার্যক্রম আরও ব্যাপকভাবে সম্প্রসারিত করার জন্য সকলের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা