প্রতীকী ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

সান নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনা উপজেলার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০), তার শিশুকন্যা মুনতাহা (২), দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের অটোচালক হাবিবুর রহমান (৪১) এবং একই উপজেলার বাগমারা গ্রামের রেজিয়া বেগম (৩২)। আরও পড়ুন: ভারতে সেতু ধসে নিহত বেড়ে ১৪১

এ ঘটনায় আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের তিনজনকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এক কন্যাশিশু ও অটোচালক মারা গেছেন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাস ও পিকআপকে আটকের চেষ্টা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা