সারাদেশ

প্রকল্পের কাজে ধীরগতিতে চরম দুর্ভোগ

শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় উন্নয়ন প্রকল্পের কাজের ধীরগতিতে যানবহন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ভারতে সেতু ধসে নিহত বেড়ে ১৪১

সুন্দরগঞ্জ উপজেলায় উন্নয়মুলক প্রকল্প রাস্তা মেরামত, নদী শাসন, ব্রীজ কালভার্ট ও মেগা প্রকল্পের কাজ চলছে। স্থানীয় সরকার ও পানি উন্নয়ন বোর্ড এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। কোন ঠিকাদারী প্রতিষ্ঠান সফলভাবে প্রকল্পের সমাপ্ত করেছেন। আবার কোন ঠিকাদারী প্রতিষ্ঠান মনগড়াভাবে ধীরগতিতে কাজ করছে। শ্রীপুর ইউনিয়নের বরুয়ারহাট হইতে ওয়াপদা বাঁধ পর্যন্ত রাস্তার কাজও শুরু হয়েছে।

এ রাস্তায় ২টি কালভার্ট নির্মাণের কাজ চলতি বছরের প্রথম দিকে শুরু করা হয়। ওয়াপদা বাঁধের ৫০০ গজ পশ্চিমে মকবুলের বাড়ীর সামনের পুরাতন কালভার্টটি গত ফের্রুয়ারি মাসে ভেঙ্গে ফেলা হলেও নতুন কালভার্ট নির্মাণ না হওয়ায় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই স্থানের একটি বাশের সাকো দেয়া হয়। বাশের সাকো দিয়ে পায়ে হেটে মানুষ কোন রকমে চলাচল করছে।

আরও পড়ুন: বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে

মালবাহি ভ্যান ও ভারি যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প পথে মালামাল পরিবহন করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে বর্ষার পানি আসায় কালভার্টটি নির্মাণ কাজ শেষ করতে না পারায় চরম দুর্ভোগ বড়েছে।

ধর্মপুর থেকে পাচপীর ভায়া সুরুত আলীর মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও মেরামতের কাজ ২০২১ সালের আগস্ট মাসে শুরু করা হয়। ঠিকাদার মো. খাইরুল কবির রানা রাস্তার দুই ধার ভেকু দিয়ে নিচু করেন। দীর্ঘ ১৪ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ৪৫% কাজের বেশি অগ্রগতি করতে পারেনি। ঠিকাদারী প্রতিষ্ঠানের ধীরগতির কারণে জীবনের ঝুকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে অনেক দুঘর্টনা ঘটছে। ধর্মপুর সীচা রাস্তার পালপাড়া সংলগ্ন নালার উপরের কালভার্টটি দীর্ঘ কয়েক মাস আগে মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়ে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়ে।

আরও পড়ুন: ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা

ক্ষতিগ্রস্থ কালভার্টটির উপর দিয়ে তিস্তা ব্রীজের নির্মাণ সামগ্রী নিয়ে ভারী যানবাহন চলাচল করছে। যে কোন মহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে এমন আশংস্কা করছে এলাকাবাসী। ধর্মপুর থেকে পাচপীর ভায়া সুরুত আলীর মোড় পর্যন্ত রাস্তা মেরামতে ৩নং ইটের ঘোয়া ব্যবহার করা হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার শামছুল আরেফিন বলেন ক্ষতিগ্রস্থ কালভার্টটি চলাচলের জন্য অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে। জমিতে ফসল থাকায় বিকল্প কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা