পাগল খুঁজে বেড়ান আ’লীগ নেতা আজাদুল
সারাদেশ
'পাগল হয়ে পাগল ডাকে কোন পাগলে'

পাগল খুঁজে বেড়ান আ’লীগ নেতা আজাদুল

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : পাগল নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে। আমরা পাগলকে সবাই ভয় পাই, কারন পাগল যা খুশি তাই করতে পারে । সেজন্যই পাগল একটা ভীতিকারক শব্দ। বিভিন্ন কারণেই পাগল আমরা পছন্দ করি না।

আরও পড়ুন : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

তবে গাইবান্ধার পলাশবাড়ীতে দেখা মিলল ব্যতিক্রম একজন পাগল প্রেমীর। যিনি দিন শেষে প্রতিনিয়ত বের হন পাগলের খোঁজে।

প্রায় প্রতিনিয়ত দেখা যায় হাতে ঝোলানো খাবারের ব্যাগ, আর শীত নিবারনের গরম বস্ত্র নিয়ে পাগলের মতো উঁকি দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পাগল খুঁজে বেড়ায় পৌর শহরের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা আজাদুল।

আরও পড়ুন : গুলি করে কৃষক হত্যা, ২১ জনের যাবজ্জীবন

এসময় তিনজন পাগলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলেননি। তবে পলাশবাড়ী পৌর শহরের সর্বজন পরিচিত ইসমাইল পাগলা এক প্রশ্নের জবাবে বলেন খাওয়ার চিন্তা নাই, সারাজীবন আজাদুল খাওয়াবে। আমি বসে বসে খাবো।

পাগল-প্রেমী আজাদুল বলেন প্রতিদিন এদেরকে খুঁজে বের করতে হয়। এদের মধ্যে দু-এক জনকে নির্ধারিত স্থানেই পাওয়া যায়। যে কটা পাগল পাই তাদের খাবার দিয়ে বাসায় ফিরি। এদেরকে না খাইয়ে নিজে খাইতে পারিনা।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

প্রসঙ্গত, আজাদুল ইসলাম সরকার পলাশবাড়ী উপজেলা রোডস্থ ৪নং ওয়ার্ড পৌর শহরের স্থায়ী বাসিন্দা। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক, সাবেক কলেজ ছাত্র সংসদ জিএস এবং আজাদ পরিবহনের স্বত্ত্বাধিকারী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা