সারাদেশ

প্রেমিকের নামে অপহরণ মামলা, স্বামীসহ কিশোরী উদ্ধার!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের দক্ষিণ চরমুশুরা গ্রামের কিশোরী আঁখি আক্তারের (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রতিবেশী কিশোর আসিফ মাদবরের (১৬)।

তাদের প্রেমের সম্পর্ক জানাজানি হলে মা-বাবার গালমন্দ আর বঞ্চনার কবলে পড়েন কিশোরী। গত ৪ মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় আঁখি। এতে তার পরিবার প্রথমে থানায় প্রেমিক আসিফ ও পরিবারের লোকজনের বিরুদ্ধে সদর থানায় সাধারণ ডায়েরী করেন।

এরপর স্থানীয় ভাবে একাধিকবার বিচার সালিশি ও দেনদরবার বসে। তাতে বরবারই কিশোরীর নিরুদ্দেশের সঙ্গে জড়িত না থাকার কথাই সাফ জানিয়ে আসে প্রেমিক আসিফ ও তার পরিবার। এভাবেই পেরোয় ৪ মাস।

এরপর প্রেমিক আসিফসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে আদালতে অপহরন মামলা দায়ের করেন প্রেমিকা আঁখির বাবা আলী আহমদ। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। এতে পালিয়ে বেড়াচ্ছিলো পরিবারটি। এমনই রুদ্ধশ্বাস ঘটনার অবসান ঘটিয়ে স্বামীসহ কিশোরী আঁখি আক্তারকে (১৫) উদ্ধার করেছে পুলিশ।

গেলো বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের স্বামীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে সদর থানা পুলিশ। এতে বেরিয়ে এসেছে কিশোরীকে তার প্রেমিক অপহরন করেনি, বরং মা-বাবার বকুনি খেয়েই স্বেচ্ছায় নিরুদ্দেশ হয় কিশোরী। এরপর প্রেমিক নয় অন্যের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে করছে সংসার। বর্তমানে কিশোরী ও তার স্বামী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ নিয়ে শুক্রবার স্থানীয় ভাবে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, সদরের চরমুশুরা গ্রামের প্রতিবেশী আনজিল মাদবরের ছেলে আসিফ মাদবরের সঙ্গে আলী আহমদের মেয়ে আঁখির প্রেম চলে আসছিলো। তাদের সম্পর্ক জানাজানি হলে কিশোরী মেয়ে আঁখিকে গালমন্দ শুরু করে মা-বাবা। এতে প্রায় ৪ মাস আগে ওই কিশোরী বাড়ি থেকে হয়ে জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর পেট্রোল পাম্প এলাকায় চলে যায়। সেখানে সড়কে হাটাহাটি করার সময় বখাটেদের খপ্পড়ে পড়ে। এ সময় কিশোরীকে বখাটেদের হাত থেকে রক্ষা করে সেখানকার একটি কারখানার সুপারভাইজার রোমান দেওয়ান।

পরে তিনি, কিশোরীকে জেলার শ্রীনগর উপজেলার বেঁজগাঁও গ্রামের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তার স্ত্রী মিতু বেগমের সঙ্গে বসবাস করতে থাকে কিশোরী। গেলো ২৬ অক্টোবর শ্রীনগরের পাটাভোগ গ্রামের মজনু শেখের ছেলে বিদ্যুত শেখ (২৭) সঙ্গে কিশোরী আঁখির বিয়ে দেন রোমান ও মিতু দম্পতি।

আঁখি তার স্বামীর সঙ্গে সুখস্বাচ্ছন্দে সংসার করতে থাকেন। এরমধ্যে দু’দিন আগে কিশোরী তার ফুপুর কাছে মোবাইল ফোনে কল করে কথা বলে। পরে ওই মোবাইল ফোন নাম্বারের সূত্র ধরে গেলো বৃহস্পতিবার দিবাগত রাতে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, গেলো ১ নভেম্বর কিশোরী আঁখিকে অপহরনের অভিযোগে প্রেমিক আসিফসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন বাবা আলী আহমদ। পরে ওই মামলায় প্রেমিক ও তার পরিবারের লোকজনের গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

আরও জানান, এ অবস্থায় পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। এরইমধ্যে বৃহস্পতিবার স্বামীসহ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে কিশোরী ও তার স্বামী পুলিশের হেফাজতে রয়েছে। এ অবস্থায় পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা