সারাদেশ

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শাবনুর বেগম (৩০) তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়ির রাসেদ উদ্দিনের স্ত্রী।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শেখ নুরুজ্জামান ছুকু নিহতের শ্বশুরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোররাতে গৃহবধূ শাবনুর ঘরের পাশে পুকুর ঘাটে গোসল করতে যায়। গোসল করে ঘরে ফেরার পথে সে ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা গ্রাম্য চিকিৎসক ও খোনার নিয়ে আসে। একপর্যায়ে সকাল ৮টার দিকে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতিয়া তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৌরভ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মা-বাবা বলছে তাদের কোন অভিযোগ নেই। তাদের মেয়ে কিছু দিন আগে থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা