প্রতীকী ছবি
সারাদেশ

পলাশবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত


আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে 'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই স্লোগানে পলাশবাড়ী থানা পু‌লি‌শের সহযোগীতায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক বর্নাঢ‌্য র‌্যালী শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ৷

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

কমিউনিটি পুলিশিং সমন্বয় ক‌মি‌টির সভাপ‌তি আলহাজ্ব আবু তা‌লেব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এ‌তে বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী, বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সি-সা‌র্কেল উদয় কুমার, পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, উপ‌জেলা আওয়ামীলীগ সভাপ‌তি উপাধ‌্যক্ষ শা‌মিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক তৌ‌হিদুল ইসলাম মন্ডল, সা‌বেক সভাপ‌তি আবু বকর প্রধান, সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম বাদশা, ম‌হিলা নেত্রী ছা‌বিনা ইয়াস‌মিন ঝুনু, অ‌ফিসার ইনচার্জ(ওসি) মাসুদ রানা, পলাশবা‌ড়ি প্রেসক্লাব সভাপ‌তি রবিউল হো‌সেন পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটি সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ অ‌নে‌কে।

বক্তারা ব‌লেন, জঙ্গি,মাদক ও সন্ত্রাসবাদসহ যে কোন অপরাধ দম‌নে পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ জোরালো ভূমিকা পালন করছে। অপরাধ দমনে কমিউনিটি পুলিশ প্রতিনিয়ত নানা তথ্য- উপাত্ত পুলিশকে অবহিত করছে এবং সে আলোকে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ফলে সমাজ ও রাষ্ট্রে অপরাধীর প্রভাব আরো কমে এসেছে।

আরও পড়ুন: বৈদেশিক সহায়তা বন্ধ করার আবাস!

পু‌রো অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন ইন্সপেক্টর (তদন্ত) দিবাকর অ‌ধিকা‌রী। এ সময় উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং সমন্বয় ক‌মি‌টির সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

সান নিউজ/এমআার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা