সৈয়দপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
সারাদেশ

সৈয়দপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

আমিরুল হক, নীলফামারী : ‘কমিউনিটি পুলিশংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ শ্লোগানে নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ পৃথকভাবে দিবসটি পালন করে।

আরও পড়ুন : নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

শনিবার (২৯ অক্টোবর) সকালে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করা হয়। পরে থানা চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুলিশিং ডে'র উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফায়সাল রায়হান।

আরও পড়ুন : সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশ সমুন্নত রেখেই উন্নয়ন

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একে এম রাশেদুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র শাহীন হোসেন, পৌর কাউন্সিলর বেলাল আহমেদ, নজরুল ইসলামসহ সৈয়দপুর থানার কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও দূর্নীতি প্রতিরোধে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন : মানসিকতার পরিবর্তন দরকার

এর আগে রেলওয়ে জেলা পুলিশের আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান রেলওয়ে স্টেশন প্লাটফর্মে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন। এর পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা