সারাদেশ

উলিপুরে কাঁচা ধানে মই দিলো সিত্রাং

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): সোমবার (২৪ অক্টোবর) বিকেলের পর পরই দেশের উপকুলীয় অঞ্চলসহ সারাদেশে প্রচন্ড গতিতে বইতে শুরু করে সিত্রাং ঝড়। এর প্রভাব কুড়িগ্রামের উলিপুরেও লক্ষ্য করা যায়। বৃষ্টি ও বাতাসের কারণে উলিপুরে কৃষকের উৎপাদিত ধানের প্রায় ২৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: যানজটে নাকাল উত্তরা-বিমানবন্দর সড়ক

মাটিতে লুটিয়ে পড়েছে আধা-পাকা ধান গাছ। মাটিতে লুটিয়ে পড়া ধান গাছের গোড়ায় জমা পানিতে ধানগাছ পঁচতে শুরু করায় চিন্তিত হয়ে পড়েছে কৃষক।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলমান অর্থ বছরে ২৪হাজার ৭শত হেক্টর জমিতে আমান আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জিত লক্ষ্যমাত্রা ২৪হাজার ৫শত ৫০ হেক্টর ধরা হয়েছে। যার মধ্যে হাইব্রডি ১হাজার হেক্টর, উফষি ২১হাজার ১শত, স্থানীয় জাত রয়েছে ২হাজার ৬শত। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, আমন আবাদ, শাক-সবিজ, ছোট-ছোট ঘরবাড়ি, বিদ্যুৎবিভ্রাটসহ বেশ ক্ষতি হয়েছে এই অঞ্চলের মানুষের।

আরও পড়ুন: এক পরিবারের ৩ জনের ইসলাম ধর্ম গ্রহণ

নারিকেল বাড়ির কৃষক হাছান আলী তাঁর ৩৮ শতাংশ উৎপাদন করেছে, তাঁর অর্ধেকই মাটিতে লুটিয়ে পড়েছে। একই এলাকার কৃষক মাঈদুল, ইব্রাহিম, আনোয়াল, দলদলিয়া, হাতিয়া, বজরা এলাকার কৃষক নুরু, বেলাল, জলিল, আব্দুল করিম জানান, ব্যয়ের সাথে উৎপদানের হিসেব করলে সেই অনুযায়ি বাজারে ধানের দাম পাই না, তাতে আবার সি ত্রাংয়ের আঘাত।

তারা আরও জানান, শীষ আসতে শুরু করেছে, কোথাও অর্ধ পাকও ধরেছে এই অবস্থায় সিত্রাং আমাদের ব্যাপক ক্ষতি করলো। আমনের আবাদের সাথে অনেকের শাক-সবজির ক্ষেতেরও প্রচুর ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন জানান, সোমবার সন্ধ্যা থেকে সিত্রাংয়ের প্রভাবে মোঙ্গলবার পর্যন্ত বাতাস ও গুড়িগুড়ি বৃষ্টির কারণে জেলার অনেকগুলো উপজেলার ফসলের বেশ ক্ষতি হয়েছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি হতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুকিত বীন লিয়াকত জানান, সিত্রাংয়ের আঘাতে যে পরিমান ক্ষতি হয়েছে তার একটি তালিকা জেলা কৃষি অধিদপ্তরে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য কোন ধরনের সহযোগিতা পেলে কৃষকের হাতে সেটি পৌছে দেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা