চুরি করতে গিয়ে গরু চোর নিহত!
সারাদেশ

চুরি করতে গিয়ে গরু চোর নিহত!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে চুরি করতে গিয়ে চাঁন মিয়া(৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব শিববাড়ী (পাখিমারটারী) গ্রামে।

আরও পড়ুন : উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই

জানা গেছে, শনিবার রাতে গভীর রাতে পূর্ব শিববাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র চাঁন মিয়া ওই গ্রামের পাশ্র্ববর্তী বাড়িতে চুরি করতে গিয়ে হাঁস ও গোয়াল ঘর থেকে গরু বের করতে যায়। এ সময় গৃহকর্তা টের পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন।

এলাকাবাসী ও গৃহকর্তার ডাক চিৎকারে এগিয়ে এসে চোরদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চুরির সাথে সম্পৃক্তরা তিনজন পালানোর সুযোগ পেলেও চাঁন মিয়া পা পিছলে ধানক্ষেতে পরে যায়।

আরও পড়ুন : উচ্ছেদের পর তৈরি হল ফুল বাগান

পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে ধানক্ষেত থেকে উদ্ধার করে এবং গৃহকর্তার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার পাশে রেখে ৯৯৯ এ কল করে থানা পুলিশ কে অবগত করেন।

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ২

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা