সারাদেশ

ভারতীয় মোবাইলসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অর্ধশতাধিক বিভিন্ন ব্যান্ডের ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে কিসের পাল্টাপাল্টি

রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার নোয়াখালী টু কুমিল্লা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. সাফায়েত হোসেন (৩৩) সেনবাগ উপজেলার এয়ারপুর গ্রামের রফিক উল্যার ছেলে।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার সড়কে অভিযান চালায়। ওই সময় একজন সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে ৫০টি ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চোরাই অ্যান্ড্রয়েট মোবাইল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা, খুনি গ্রেফতার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানায়, মোবাইলগুলো সে পার্শ্ববর্তী দেশ ভারতের চোরাই বাজার থেকে কিনে এনে বাংলাদেশে বিক্রি করতে এনেছেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির দেয়া তথ্যাদি যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা