সারাদেশ

দুই হাজার পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ 

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলায় অব্যাহত অভিযানে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: উপকূলে আঘাত হানতে পারে সিত্রাং

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২২ অক্টোবর) আনুমানিক সন্ধ্যার সময় ফুলবাড়ী থানার পুলিশের একটি দল ফুুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজ সংলগ্ন সাইদুল ইসলামের বাড়ির পাশে পাকা রাস্তার উপর হতে কুখ্যাত মাদক কারবারি চন্দখানা গ্রামের আদম আলী (২২) ও হাসেন আলীকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করে এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করে।

অন্যদিকে একইদিনে কচাকাটা থানার একটি চৌকস টিম ছনবান্ধা খলিশাকুড়ি গ্রামের মোঃ হযরত আলী ফকির (৪০) ও আঃ হালিমকে (৪৫) ৭৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

আরও পড়ুন: সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা