সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩
সারাদেশ

সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩

সান নিউজ ডেস্ক : শরীয়তপুর জেলার গোসাইরহাটে ব্রিজের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চের ধাক্কায় নৌযানটির ছাদে থাকা পানির ট্যাংক পড়ে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে ১৫ পরিবারের ৩৩ বসতভিটা বিলীন

রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। এ সময় হিরা, সাগর রাব্বি নামে দুজন আহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। চলন্ত লঞ্চটি গোসাইরহাটের সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের উপর পড়ে।

আরও পড়ুন : সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে গণঅনশন

ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। এর মধ্যে একজনকে ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয় হাকিম আলী মিয়া বলেন, ভোরে আমি নামাজ পড়তে উঠি। হঠাৎ করে জোরে ব্রিজের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগার শব্দ পাই। দৌড়ে গিয়ে দেখি, ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কা লেগেছে। পরে লঞ্চ পাড়ে ভিড়লে উপরে ওঠে দেখি, পানির ট্যাংক নিচে পড়ে গেছে।

আরও পড়ুন : ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

সংবাদ মাধ্যমকে গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে পড়ে রয়েছে।

আমরা ট্যাংকের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিনজন মারা গেছে। একজনকে ঢাকা পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা