উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!
সারাদেশ

উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে মাসুদ রানা (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বকসী কামারটারী গ্রামে।

আরও পড়ুন : আ’লীগকে হারানোর ক্ষমতা কারও নেই

জানা গেছে, শুক্রবার (২১ অক্টোবর) রাতে বকসী কামারটারী গ্রামের আইয়ুব আলীর পুত্র মাসুদ রানা তার শশুর বাড়ী পার্শ্ববর্তী ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরে আসে। ওই রাতে শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মাসুদ রানা।

শনিবার (২২ অক্টোবর) সকালে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে মাসুদ রানার ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের লোকজনের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন : পটুয়াখালীতে নারী অধিকার ফোরাম সম্মেলন

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বশুর বাড়ীতে বাক-বিতর্কের কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে মাসুদ রানা।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা