সারাদেশ

মা মৃত্যুমুখে জেনেও দেখতে আসেনি তারেক জিয়া

শফিক স্বপন, মাদারীপুর: চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, যাদের নিজেদের দলের মধ্যে গণতন্ত্র নেই, নিজেদের দলের মধ্যে যাদের কোন নিয়ম-কানুন নেই, মা মৃত্যুমুখে জেনেও যে ছেলে (তারেক জিয়া) দেখতে আসেনি, ছোট ভাইকে কবর পর্যন্ত দিতেও যে আসেনি সে কিভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবে। সে আপনাদের বিপদে বিদেশ থেকে যে আসবে একথা পাগলেও বিশ্বাস করবে না। এটা কখনোই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না।

আরও পড়ুন: আবারও ক্ষমতায় জিনপিং

শনিবার (২২ অক্টোবর) মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের নমনির্মিত বহুতল ভবন উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

এদিন চীফ হুইপ পৌরসভার খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। পরে ডাঃ আবদুল লতিফ খান ক্রীড়া চক্র উদ্বোধন করেন।

এ সময় চীফ হুইপ আরও বলেন, হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির নেতা বানানো হয়েছে। কিন্তু এরশাদ সাহেবের ভাই (জিএম কাদের) ভাবির সাথে বেঈমানি করছে। হঠাৎ করে চিঠি দিয়ে বলে ভাবির পোষ্ট থাকবে না, ভাবিকে নেতা হিসেবে মানি না। যে ভাইয়ের কারণে জিএম কাদের সাহেব বারবার মন্ত্রী হয়েছেন। যে ভাইয়ের কারণে আপনি দলের নেতা হয়েছেন আজকে সেই ভাইয়ের স্ত্রীকে আপনি মানেন না। তাই ভবিৎষতে আপনি চেয়ার পেলে কি করবেন তা মানুষ বুঝে। যে নিজের ভাবির সাথে বেইমানি করতে পারে সে বাংলাদেশের সাথেও বেইমানি করতে পারে। তাই যাদের নিজের দলের উপর আস্থা নেই, নিজের পরিবারের উপর আস্থা নেই তারা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা