সারাদেশ

ভাঙা ঘরে কাটছে বিধবার জীবন, সরকারি ঘর চান শিউলি 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ‘হুনতাছি শেখের বেডি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নাকি যাদের ঘর নাই, তাদের বেহেইরে ঘর দিতাছে। আমার একটু জাগা (জমি) আছিন। চাইরডা (চারজন) জ্বি-পুত লইয়া মেলা (অনেক) কষ্টে দিন পার করতাছি। শীতের দিন আইছে ভাঙা ঘরে জ্বি-পুতরারে লইয়া কেমনে থাকবাম? বাজান সরকারকে একটু কইয়া (বলে) যদি আমারে একটা ঘর ও একটা বিধবা কার্ডের ব্যবস্থা করে দিতেন তাইলে জ্বি-পুতটিরে লইয়া শেষ জীবনে শান্তিতে থাকতে পারতাম।’

আরও পড়ুন: পাকিস্তান জুড়ে বিক্ষোভ

এভাবেই কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর এলাকার শিমরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী বিধবা শিউলি আক্তার (৪০)।

শিউলি আরও জানান, বছরখানেক আগে তার স্বামী নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। স্বামীর ক্যান্সারের সময় চিকিৎসা বাবদ সব টাকা তাদের শেষ হয়ে গিয়েছে। তারপর থেকেই স্বামীহারা সংসারে শুরু হয়েছে তীব্র অভাব। শিউলি আক্তারের রয়েছে তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে রাসেল ঢাকায় থাকেন। খোঁজ খবর নেয় না মায়ের। একমাত্র মেয়ে কাকলী (১৩)। টাকার অভাবে তার লেখাপড়াও বন্ধ। আর ছোট দুই ছেলে রাকিবুল ইসলাম (৯), রবিন (২) এতিম হয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মানুষের মুখের দিকে। আজ পর্যন্ত কাউন্সিলর বা স্থানীয় জনপ্রতিনিধিরা একটা বিধবা কার্ডের ব্যবস্থাও করে দেয়নি।

আরও পড়ুন: আবারও ক্ষমতায় জিনপিং

জানা যায়,সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও অসহায় দরিদ্রদের মাঝে আশ্রয়ণের ঘর দেওয়া হয়েছে কয়েক ধাপে। কিন্তু ভাঙা জরাজীর্ণ ঘরে দিন কাটানো বিধবা কোন ঘর ও বিধবা কার্ডও পায়নি।

সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, জরাজীর্ণ ভাঙা একটি ঘরে ছেলে-মেয়েদের নিয়ে থাকেন বিধবা শিউলি। ঘরের বেড়া ও টিনের চালা নেই বললেই চলে। ঘরের উপরের চাওনিতে অসংখ্য ফুটো। যেকারণে নরমাল কার্পেট দিয়ে মোড়ানো হয়েছে ঘরের চালা। বৃষ্টি আসলে পানিতে ভিজে যায় শরীর। আর নষ্ট হয় সংসারের জিনিসপত্র। রাতের কুয়াশায় ভিজে যায় কাতা-কম্বল। ভাঙা বেড়া দিয়ে আসে শীতল হাওয়া। এভাবেই ছেলে-মেয়েদের নিয়ে কষ্টের প্রহর পার করে চলছেন প্রতিনিয়ত। এ অবস্থায় আশ্রয়ণ প্রকল্পের একটি পাওয়ার দাবি তার।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিংকন বলেন, অসহায় বিধবা শিউলি আক্তারকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দিলে ছেলে-মেয়েকে নিয়ে থাকতে পারত। সে ঘর পাওয়ার উপযোগী বিধবা এক নারী। আর বিধবা কার্ডের বিষয় আমি দেখতেছি।

ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (২১ অক্টোবর) মোসা. হাফিজা জেসমিন বলেন, শিউলি যদি ঘর তৈরির টিনের জন্য আবেদন করেন বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়াও ভবিষ্যতে যদি ‘জমি আছে ঘর নেই প্রকল্প’ শুরু হয় তখন শিউলি আবেদন করলে যাচাই-বাছাই করে একটি ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা