ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিক নিহত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিক নিহত

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে আকবর আলী (৪৫) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গাইবান্ধায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনের পূর্ব দিকে এক নং রেলগুমটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী শহরের হাওয়ালদারপাড়া এলাকার তারাঙ্গনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন আকবর আলী। ওইদিন ঘুম থেকে ওঠে নাস্তা করে ফার্মেসী থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি।

ওষুধ নিয়ে রেললাইন পার হওয়ার সময় উল্লেখিত এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্ত:নগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন : রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা