সারাদেশ

অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় ধানক্ষেত থেকে খলিলুর রহমান (৪৪) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার () সকালে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দুর্নীতির মামলায় দলিল লেখক গ্রেফতার

নিহত খলিলুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত এনায়েত উল্লাহ’র ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন খলিলুর রহমান। রাতে আর ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রিজের দক্ষিণ পাশে বেকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন: গামছা পেঁচিয়ে সাবিনাকে হত্যা করে সুমন

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার হয়। ঘটনার সঙ্গে ছিনতাইকারী চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা