সারাদেশ

জুয়া খেলার ছবি তোলায় পুলিশ লাঞ্ছিত

আমিরুল হক নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে মোবাইলে জুয়া খেলার আসরের ছবি তোলায় জামাল উদ্দিন নামের এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছে সংঘবদ্ধ জুয়াড়িরা। এ সময় তারা ওই পুলিশ সদস্যের মোবাইল ফোন কেড়ে নেন।

আরও পড়ুন:

বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে রেলওয়ে মাঠে এ ঘটনা ঘটে। লাঞ্ছিতের শিকার পুলিশ সদস্য সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। প্রায় তিন বছর ধরে তিনি এ ফাড়িতে কর্মরত আছেন।

থানা সূত্রে জানা গেছে, রেলওয়ে মাঠে (জিন্না ময়দান) দীর্ঘদিন ধরে লডু ও তাসের জুয়া খেলার আসর বসে। ওইদিন এসআই জামাল উদ্দিন একাই ওই জুয়া খেলার আসরে যান। সেখানে তিনি মোবাইলে জুয়া খেলার আসরের ছবি তোলেন। এ সময় সংঘবদ্ধ জুয়াড়িরা ক্ষুব্ধ হয়ে জামাল উদ্দিনকে লাঞ্ছিত ও তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। পরে স্থানীয় ও কার, মাইক্রো-পিকআপ মালিক সমিতির সভাপতি মোনায়েম হোসেনের সহযোগিতায় ওই পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

আরও পড়ুন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা