সারাদেশ

নানাবাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু

নিনা আফরিন ,পটুয়াখালী: পটুয়াখালীতে নানাবাড়িতে বেড়াতে এসে এবার ধর্ষণের শিকার হয়েছেন সাত বছরের এক শিশু। ধর্ষণের অভিযোগ উঠেছে আলমগীর খান (৬৫) নামে এক বৃদ্ধার বিরুদ্ধে। শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি পাবে বাংলাদেশ

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে এঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর খান (৬৫) গ্যারাখালী গ্রামের চাঁন মিয়া খানের ছেলে। সে একজন পেশায় রাজমিস্ত্রী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

ধর্ষনের শিকার শিশুর মা বলেন, বুধবার দুপুরে আমার শিশু মেয়েকে (৭) নিয়ে মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। সন্ধ্যায় বাড়ির অন্য শিশুদের সাথে একই বাড়ির আলমগীর খানের বাসায় টিভি দেখতে যায় আমার মেয়ে। পরে রাত ৮ টার দিকে আমার মেয়েকে বাসায় পিছনে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আলমগীর খান। এতে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তার অবস্থার অবনতি হতে দেখে রাত ১০টার দিকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

পটুয়াখালী মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ এইচ এম ফারহান বলেন, রাতে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন শিশুটি কাতরাচ্ছিলো। আমি গাইনী বিভাগে ভর্তি দিয়েছি। ওখানের যে ডাক্তার আছেন তারা চিকিৎসা দিয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা